শনিবার (২৯ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীর নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘ভোট শুরু হওয়ার আগেই আলাদা ব্যালট বাক্স রাখা হবে। সেখানে সিল মারা ব্যালট বোঝাই থাকবে। গণনা করার আগেই তা মিশিয়ে গণনা করা হবে। এই ধরনের নির্বাচন কেন? বললেই হয় আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে। এসব নাটকের কোনও প্রয়োজন নেই।’
জাতীয় ঐক্যফ্রন্টের এই মুখপাত্র আরও বলেন, ‘ইতোমধ্যে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ফল কী হবে, সেটা বোঝাই যায়। তারপরও জনগণের ওপর আস্থা আছে। তারা ভোট দিতে আসবেন, একটা পরিবর্তন হবে।’