জেলা প্রশাসকের শিক্ষা শাখা জানায়, ২৪টি কেন্দ্রে এসএসসির ২৩ হাজার ১৯ জন, সাতটি কেন্দ্রে দাখিলের তিন হাজার ৯৬২ জন, পাঁচটি কেন্দ্রে দাখিল ভকেশনালের ৯৮ জন, ছয়টি কেন্দ্রে এসএসসি ভকেশনালের এক হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলা শিক্ষা শাখার সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলায় মোট ৪২টি কেন্দ্র। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা চালু রয়েছে।’ তিনি আরও বলেন, ‘নকলমুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শেষ করতে জেলা প্রশাসন সার্বিক প্রস্ততি নিয়েছে।’