আটক মাদক ব্যবসায়ীরা হলো, ব্যবসায়ী নুর আলম ভুট্টু (৩৫), তার সহযোগী জাহাঙ্গীর আলম (২৩), বেলাল হোসেন (২৫) ও আবু সালাম (৪৮)। র্যাবের অভিযানে আটক মাদক ব্যবসায়ীর নাম সাজু আলম (১৯)।
ডিবি পুলিশের ওসি হাবিবুল হক জানান, ‘রবিবার রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি থানার মুরারীপুরে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। তাদের সবার বাড়ি সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি এলাকায়।
অন্যদিকে একই রাতে জেলার সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ সাজু আলম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক সাজু আলম কাশিমপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।