হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, চাহিদা বেশি থাকায় কিছু দিন আগেও ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।
বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজের দাম কমার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। বর্তমানে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ১০-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজের আমদানিকারক মোজাম হোসেন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সম্প্রতি দেশি পেঁয়াজ ওঠায় বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় দাম খানিকটা কমেছে। বর্তমানে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ১০-১১টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সুখসাগর জাতের পেঁয়াজ সাড়ে ৬-৭টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।