এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্তদের হাতে ফুল তুলে দিচ্ছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্তদিনাজপুরের হিলিতে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। বুধবার (৮ মে) বিকালে ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা জীবনের প্রথম ধাপ কৃতিত্বের সঙ্গে অতিক্রম করায় এবং তাদের পড়ালেখায় উৎসাহিত করতে পৌরসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এর পাশাপাশি তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানানো হয়েছে।
একজন শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিচ্ছেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তএ সময় তার সঙ্গে ছিলেন— পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলররা।