নূরবানুর স্বামী সেলিম উদ্দীন বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে পড়ি। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে, এমন খবর শুনে আমি দ্রুত বাড়ি ফিরে যায়। সেখান থেকে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মোবাইল ফোনে জানান, পুলিশ ধারণা করছে স্বামী-স্ত্রী'র ঝগড়ার জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কী, কে দায়ী।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের মুখে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর পর নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে মা নূরবানুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুই শিশু সন্তান মারা যায়। তদন্ত সাপেক্ষে ঘটনা সম্পর্কে পুলিশ বিস্তারিত জানাতে চেয়েছে।