লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ট্রাকচালকের নাম মামুন। তিনি হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আব্দুর রবের ছেলে।
হাতীবান্ধা থানা পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে লালমনিরহাটগামী সীমান্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মামুন হোসেন (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা হাসপাতাল ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।