01রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘গ্রামের মানুষ যেন শহরের সব সুযোগ-সুবিধা পায় এজন্য সরকার গ্রামীণ যোগাযোগের উন্নয়ন, বিদ্যুৎ সুবিধাসহ নানা উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন করে চলেছে।’ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ হতে ঝাড়বাড়ি ও ফুলবাড়ি হতে পাঁচপীর পর্যন্ত সড়ক নির্মার্ণ ও সম্প্রসারন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আগামী দিনে একটি সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ডিজিটাল প্রদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করে তথ্যপ্রযুক্তি নির্ভর দেশে পরিণত করা হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মণ্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, আওয়ামী লীগ নেতা আসম নুরুজ্জামান ও হাসনাৎজ্জামান চৌধুরী জজসহ অনেকে।