বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজার এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক জানান, শীত নিবারণের জন্য বিছানার নিচে পাতিলে (পনা) কাঠের আগুন রেখে শুয়েছিলেন বৃদ্ধা। সেই আগুন মশারিতে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে পুড়েই বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয়রা পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ডাকো বলেন, আগুনে ওই পরিবারের তিনটি ঘর পুড়ে মালামালসহ প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম রাত ৯টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মৃতের স্বজনদের সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, শীতবস্ত্র এবং দাফনের জন্য বৃদ্ধার পরিবারকে ১০ হাজার দেন।