মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বড় ইউনিয়নের ব্রহ্মতাল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অনুপ নাজিরগঞ্জ দইখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন ট্রাক্টরের ধাক্কায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, অনুপ মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটিকে আটক করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সিরাজউদ্দৌলা পলিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।