বৃষ্টিতে ভিজে হাজারো মুসল্লি ইজতেমা মাঠে জড়ো হন। দুপুর দেড়টার দিকে জুম্মার নামাজ শুরু হয়। বাংলাদেশের মুরব্বি মুফতি সামছুদ্দীন নামাজ পড়ান। নামাজ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ নিজস্ব ব্যবস্থাপনায় আলাদাভাবে মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠানের জন্য কয়েকশ’ স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ, আনসার ও অন্য বাহিনীর লোকজন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।