মঙ্গলবার (৫ মে) সকালে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের হাতে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সারা তাসনিম সৌমি এই অনুদানের পাঁচ হাজার টাকা তুলে দেয়। সে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার মৃত পল্লী চিকিৎসক আব্দুস সবুরের কন্যা।
সৌমি জানায়, অনেক সময় পায়ে হেটে স্কুলে আসে, আবার টিফিনের টাকা জমানো হয়। সেই সব অল্প অল্প করে জমানো টাকাই সে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেছে।
দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, নিজের টিফিনের থেকে টাকা বাঁচিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে অর্থ প্রদান করলো তা এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতে ওই ছাত্রীর যে কোনও সমস্যা সমাধানে জেলা প্রশাসন পাশে থাকবে।