হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ৩০ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছিল হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ। তবে এখনও ভারতে অনেক আমদানিকারকের পেঁয়াজসহ অন্যান্য পণ্য আটকে থাকায় সেসব পণ্য দেশে আনতে ব্যাবসায়ীদের অনুরোধে বন্ধ একদিন কমানো হয়েছে। ফলে বৃহস্পতিবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু থাকবে। তবে ৩১ জুলাই (শুক্রবার) থেকে ৪ আগষ্ট (মঙ্গলবার) পর্যন্ত পাঁচদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৫ আগষ্ট থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। বুধবার (২৯ জুলাই) বিকেলে এক চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি জানানো হয়েছে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত শ্যানাল বলেন, ঈদ উপলক্ষ্যে সরকার কতৃক ঘোষিত ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা ইচ্ছে করলে বন্দর থেকে তাদের মালামাল খালাসও পারবেন।