ঘণ্টাব্যাপী সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে। এর প্রতীকার কোথায়? বিচারহীনতা ধর্ষক ও খুনীদের আরও বেপরোয়া করে তুলছে। ঘরে-বাইরে, কর্মস্থলে, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবহনে, কোথাও নারীরা নিরাপদ নয়।
বক্তারা আরও বলেন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বন্ধ করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নারী স্বাধীনতা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। উপযুক্ত শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।