দিনাজপুরের বিরামপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন এমপি শিবলী সাদিক। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।
রবিবার (২১ ডিসেম্বর) বিরামপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুল আযমের কাছে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী অধ্যাপক আক্কাস আলী মনোনয়নপত্র দাখিল করেন। এসময় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও ওই প্রার্থীর সঙ্গে স্থানীয় আরেক জনপ্রতিনিধি বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুও সঙ্গে ছিলেন।
বিরামপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুল আযম জানান, এমপি ব্যক্তিগত কাজে এখানে এসেছিলেন। তিনি কোনও প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিল করতে আসেননি। তবে তিনি যখন এসেছিলেন সেই সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসেন। তিনি প্রচার করতে পারবেন না। তিনি প্রচারের জন্য আসেননি।
দিনাজপুর-৬ আসনের এমপি বলেন, ‘আমি প্রথমে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর অফিসে যাই। পরে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলাম।
নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এবারে আমরা নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করতে পারবো।’
দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব) শাহিনুর ইসলাম মানিক বলেন, নির্বাচনি প্রচারে কোনও সংসদ সদস্য সঙ্গে যেদে পারবেন না।