ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: সংঘর্ষের ঘটনায় স্থায়ী বহিষ্কার ৫

বাংলাদেশ ছাত্রলীগ

ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে পাঁচজনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির ওপর হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জিএম সিরাজী মিজান, সৌরভ চন্দ্র দাস, খালেদ সিরাজী রকি, মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন সাদ্দামকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য,৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় পুলিশসহ অন্তত ৬জন । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। ঘটনার ১২ দিন পর কেন্দ্রীয় কমিটি এই পদক্ষেপ নিল।

/জেবি/এইচকে/