সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁওয়ের সেনুয়া ইউনিয়নের এক কেন্দ্রে জালভোট দিতে যাওয়া এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রায় শেষ সময়ে সেনুয়া ইউনিয়নের মোলানখরি বিদ্যালয় কেন্দ্র থেকে রঞ্জিত (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। উপজেলা রিটার্নিং কর্মকর্তা রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রঞ্জিত ওই ইউনিয়নের মোলানবাড়ি ২নং ওয়ার্ডের অনুকুল রায়ের ছেলে। সোমবার সকাল ৮টায় ওই ইউনিয়নে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।