পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি এ রহমান মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সফিকপঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সমঝোতারভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সম্মতিক্রমে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এ রহমান মুকুল ও দৈনিক সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম সফিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের আলতাফ হোসেন এবং এনটিভি ও ঢাকা ট্রিবিউনের সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক পদে সময় টিভির আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পদে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির এস এ মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে সাবিবুর রহমান সাবিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের আসাদুজ্জামান আসাদ, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক সকালের খবর ও দৈনিক করতোয়ার সামসউদ্দিন চৌধুরী কালাম, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক ও রাইজিং বিডির হাসিবুল করিম এবং সদস্য পদে প্রথম আলোর শহীদুল ইসলাম শহীদ, এটিএন বাংলার হারুন উর রশিদ বাবু ও দৈনিক কালেরকণ্ঠ ও বিডি নিউজের সাইফুল আলম বাবু নির্বাচিত হয়েছেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক হাসান আলী মিয়া, আলমগীর জলীল তালুকদার ও আতাউর রহমান রবি নির্বাচন পরিচালনা করেন।
এরআগে সকালে পঞ্চগড় প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এ সময় সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাইফুল আলম বাবু, এস এ মাহমুদ সেলিম, হারুন উর রশিদ বাবু, সামসউদ্দিন চৌধুরী কালাম, আবুল কাশেম রুমেল, সাবিবুর রহমান সাবিব প্রমুখ বক্তৃতা করেন।

/এসএম/