পুরনো এলসির বিপরীতে বন্দর দিয়ে ভারত থেকে গম আসা অব্যাহত রয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারত গম রফতানি বন্ধ করলে কিছুদিন বন্দর দিয়ে গম আসা বন্ধ ছিল। পরে আবারও বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। কিন্তু সে সময় পরিমাণ ছিল কম। তবে এখন পর্যাপ্ত পরিমাণে গম আসছে।
তিনি আরও জানান, শনিবার (৪ জুন) বন্দর দিয়ে একদিনেই ৩৭ ট্রাকে এক হাজার ৩৭৫ টন গম এসেছে। যেখানে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ২২ ট্রাকে ৯২১ টন গম আসে। এছাড়া বুধবার বন্দর দিয়ে ১১ ট্রাকে ৪২৯ টন গম এসেছে। আর বন্দর দিয়ে গমের আমদানি বাড়ায় সরকারের রাজস্ব আহরণ যেমন বেড়েছে, তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয়ও আগের তুলনায় বেড়েছে।