সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৭ মে ২০২৬, ০৫:৫০আপডেট : ২৭ মে ২০২৬, ০৫:৫০

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা। ভালো মানুষ যদি নেতৃত্বে থাকে, সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে, তাহলে অন্যায় কমবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের হলরুমে দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দক্ষ জনশক্তির গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, ‘একজন ভালো মানুষের যদি ভালো জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে প্রতিটি ছেলে-মেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।’

তিনি বলেন, ‘যারা অর্থনৈতিক কষ্টে আছেন, তাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছি। এটা মাত্র শুরু।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে উপজেলার চকবামুনিয়া এলাকার ২শ অসহায় নারী-পুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল এবং ১শ জনের মধ্যে নগদ এক হাজার টাকা করে সহায়তা করেন। এর আগে উপজেলা পরিষদের হলরুমে ৩৩ জন শিক্ষার্থী এবং পাঁচ জন অসহায় ও অসুস্থ নারী-পুরুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সাধারণ ক্ষমা ঘোষণা করে আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াতের আমির: রাশেদ খাঁন
সাধারণ ক্ষমা ঘোষণা করে আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াতের আমির: রাশেদ খাঁন
চার দশক পর জাতিসংঘের সভাপতির আসনে বসছে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘের সভাপতির আসনে বসছে বাংলাদেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ