একটু আগেভাগেই শীত নামছে উত্তরের জেলা দিনাজপুরে। কুয়াশা ভারী চাদর বিছিয়ে যেন তারই জানান দিচ্ছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকেই পুরো হিলি কুয়াশায় ঢাকা পড়ে, বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। দুপুর ১২টার পর রোদের দেখা মিললেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করেছে যানবাহন।
পথচারী তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে নাতিকে স্কুলে পৌঁছে দিতে বের হয়ে দেখি প্রচণ্ড কুয়াশা ঝরছে। কিছুদিন ধরেই হিলিতে কুয়াশা পড়ছিল, কিন্তু এমন কুয়াশা এই বছরের মধ্যে সবচেয়ে বেশি। কুয়াশার কারণে দিনের বেলাতেও মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে। এছাড়া কয়েকদিন আগে সকালে ও সন্ধ্যার পর কিছুটা শীত অনুভূত হলেও আজ বেশ শীত অনুভূত হচ্ছে।
পথচারী তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে নাতিকে স্কুলে পৌছে দিতে বের হয়ে দেখি প্রচন্ড কুয়াশা ঝড়ছে। কিছুদিন ধরেই হিলিতে কুয়াশা পড়ছিল কিন্তু এমন কুয়াশা এই বছরের মধ্যে সবচেয়ে বেশী। কুয়াশার কারনে দিনের বেলাতেও মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে। এছাড়া কয়েকদিন পুর্বে সকালে ও সন্ধ্যার পর কিছুটা শীত অনুভত হলেও আজ দিনের বেলাতেও কিছুটা শীত অনুভুত হচ্ছে।
রাজমিস্ত্রির সহকারী বাসন্তি রানী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও কাজের জন্য বাড়ি থেকে বের হই। কিন্তু সকালের দিকে এত পরিমাণ কুয়াশা পড়ছিল যে সড়কেরিকশাভ্যান ও পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ পর ভ্যান পাওয়ায় কাজে পৌঁছাতে অনেক দেরি হয়েছে।
ভ্যানচালক খালেদ বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার পর ভ্যান নিয়ে বের হয়েছি। কিন্তু বের হয়ে সড়কের যে অবস্থা দেখেছি, তাতে মনে হচ্ছিলো যে সকাল এখনও হয়নি। এত পরিমাণ কুয়াশা ঝরছিল, তাতে কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে লাইট জ্বালিয়ে ভ্যান চালাতে হয়েছে। আর কুয়াশার কারণে সড়কে মানুষের উপস্থিতি কমে গিয়েছিল এ কারণে যাত্রী পাওয়া যাচ্ছিল না।
দিনাজপুরের আবহওয়া কর্মকর্তা আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আবহাওয়ার পূর্বাভাস ছিল অক্টোবর মাসে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। নভেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করার কথা।এছাড়া লঘুচাপ ও বৃষ্টিপাতেরও পূর্বাভাস ছিল। ইতোমধ্যে লঘুচাপ ও বৃষ্টিপাত হয়েছে। এ কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। এখন থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।