নীলফামারী সদরে শিবু চন্দ্র রায় (১৮) নামের এক কিশোর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ আগস্ট) ভোরে লক্ষীচাপ ইউনিয়নের দাঁড়িহারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিবু ওই গ্রামের নিলকান্ত রায়ের ছেলে। সে ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরীয়ার জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে শিবু। প্রতিবেশী বন্ধুরা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রস্তুতি দেখে বাবা-মা শিবুকে মাঝে মধ্যে বকাঝকা করেন। শুক্রবার ভোরে নিজ বাড়ির পাশে স্কুলের মাঠে বিষপান করে আত্মহত্যা করে। স্থানীয়রা টের পেলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান।
লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান জানান, শিবু পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে। বিকালে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।