এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই

কুষ্টিয়া প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৪:৩০আপডেট : ২১ মে ২০২৬, ০৪:৩০

কুষ্টিয়ায় পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০মে) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদীতে এ ঘটনা ঘটেছে। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা হলেন- সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে অপূর্ব তাইফ ইফতি (১৭) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম। 

পারিবার সূত্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। এর কিছুক্ষণ পর তারা নদীতে তলিয়ে যায়। এ সময় হাফিজ নামে এক ব্যক্তি তাদের দুই জনকে উদ্ধারে এগিয়ে আসে। দুই বন্ধুকে উদ্ধার করার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে উদ্ধারকারী হাফিজ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।

/এফআর/
সম্পর্কিত
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি