কু‌ড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপ‌তি গ্রেফতার

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদ‌লের সহসাংগঠ‌নিক সম্পাদক গ্রেফতারের পর রা‌তে জেলা ছাত্রদল সভাপ‌তি আ‌মিমুল ইহসান‌কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সা‌ড়ে ৮টার দি‌কে শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে, শুক্রবার দুপু‌রে একই মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. নুর খালেক ময়নাকে গ্রেফতার ক‌রে সদর থানা পু‌লিশ।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার তদ‌ন্তে প্রাপ্ত আসা‌মি আ‌মিমুল ইহসান। ওই মামলায় তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

ওসি মাসুদুর রহমান বলেন, ‘গ্রেফতার আ‌মিমুল ইহসান ও নুর খা‌লেক ময়না‌কে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হ‌বে।’