মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৪০০ বছরের পুরনো শ্রী শ্রী রাধানাথ মন্দিরের মূর্তিসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। শনিবার সকালে এ চুরির ঘটনা জানাজানি হয়।
শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গোসাঁইবাড়ির মন্দিরটি প্রায় ৪০০ বছরের পুরনো। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ করেছি।
শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য ও মালামাল উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কালাপুর গ্রামের অঞ্জন গোস্বামী বলেন, ঠাকুর ঘরের দরজা ভেঙে মন্দিরে পূজা অর্চনার যা ছিল সবই নিয়ে গেছে চোরেরা।
আরও পড়ুন: গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে চলছে দখল রাজত্ব
/এমও/