কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১০ জুলাই রবিবার সন্ধ্যায় শাহীনকে কুলাউড়া জয়চণ্ডি ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক মামলার পলাতক আসামি। এছাড়া ঢাকা ডিএমপিতে পৃথক দুটি মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। শিবির নেতা শাহীন লৈয়ারহাই গ্রামের মৃত্য শাখাওয়াত আলীর ছেলে।
ওসি শামছুদ্দোহা বলেন, শাহীনের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
/এনএস/
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়