শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক হারুণ অর রশিদ বলেন, শ্রীমঙ্গল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগান এলাকার রেললাইনে লাশ পড়ে থাকতে দেখে চা বাগানের লোকজন জিআরপি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল জিআর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতে কোনও এক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি তপন মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান তিনি। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
/এমও/