আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আসামি রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে ৪১৭ ধারায় অভিযোগটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
সমন জারির বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, রাগীব আলী ও আবদুল হাইকে মামলার পরবর্তী তারিখ আগামী ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তারাপুর চা-বাগান দখল ও আত্মসাৎ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হলেও রাগীব ও আব্দুল হাইয়ের মালিকানাধীন পত্রিকায় কোনও সংবাদ প্রকাশিত হয়নি। এতে করে সিলেটের ডাক-এর পাঠকরা বঞ্চিত হয়েছেন।
১০ আগস্ট সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারাপুর চা-বাগান দখল ও প্রতারণামূলকভাবে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই দিন সন্ধ্যায় রাগীব আলী তার ছেলেকে নিয়ে দেশ ত্যাগ করেন। তিনি ভারতের করিমগঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে। আদালতে ওই দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ১৯ সেপ্টেম্বর ধার্য রয়েছে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন: ফুটবল তারকা তাসলিমার বাবাকে মারধর: দু’দিনেও গ্রেফতার হয়নি জোবেদ আলী
/এআর/