কিবরিয়া হত্যাকাণ্ড: হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের জামিন নামঞ্জুর

 

কিবরিয়া হত্যা মামলাসাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন জিকে গউছ। শুনানি শেষে বিচারক মো. আতাবুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলাটি সিলেটে বিচারাধীন অবস্থায় আছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, সকালে জিকে গউছের জামিন আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেছেন। যেহেতু আমরা নিম্ন আদালতে জামিন পাইনি তাই শীঘ্রই উচ্চ আদালতে জামিন আবেদন করা বলে।

আরও পড়ুন:
পূজার সেরে উঠতে অনেক সময় লাগবে

/বিটি/