লাউয়াছড়ায় বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকববন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘আমাদের সরকার পরিবেশবান্ধব। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা আর বনগুলোর উন্নয়ন ও সংরক্ষণের জন্য আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। ২০২১ সালের মধ্যে বনভূমিকে ২০ শতাংশে বর্ধিত করা হবে।’ শনিবার (৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
উপমন্ত্রীর ভাষ্য, ‘দেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে লাউয়াছড়া উল্লেখযোগ্য। সার্বিক উন্নয়নের জন্য এখানকার সড়ক ও রেললাইন বনের ভেতরে অবকাঠামো, ওয়াচ টাওয়ারসহ যা যা দরকার তার একটি প্রজেক্ট প্রোফাইল প্রস্তুতের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’
বন্যপ্রাণীর খাদ্য সংকট প্রসঙ্গে উপমন্ত্রী আরও বলেন, ‘গবেষক ও বিশেষজ্ঞরা যদি মনে করেন বনে ফলমূলের অভাব রয়েছে, তাহলে বন্যপ্রাণীর খাদ্যসংকট পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারণ বন্যপ্রাণীরা প্রাকৃতিকভাবে খাদ্য সংগ্রহ করে থাকে।’
এদিন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষরোপণে অংশ নেন উপমন্ত্রী। অবমুক্ত প্রাণীগুলো হলো— একটি করে অজগর সাপ, চিতা বিড়াল, মেছো বাঘ, সাদা ঠোঁট সবুজ বড়া সাপ, ফণিমনসা সাপ ও দুটি পতালজি সবুজ বড়া সাপ।
লাউয়াছড়ায় বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবএ সময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন বন বিভাগের ডিএফও মো. মনিরুল ইসলাম, বন্যপ্রাণি প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব প্রমুখ।