তিনি বলেন, রংপুরের নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। রংপুরে জাতীয় পার্টি জনপ্রিয় থাকার কারণে তারা জয়ী হয়েছে। এমনকি নির্বাচনি পদ্ধতির যে একটা নিরপেক্ষতা রয়েছে সেটাও প্রতিষ্ঠিত পেয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটে বিমা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।