হবিগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত বাস

হবিগঞ্জের বাহুবলে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে এ দুঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরিতে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

 আরও পড়ুন: নতুন বই হাতে শিক্ষাজীবন শুরু করলো যমজ পাঁচ ভাই বোন