সিলেট ওসমানী হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশ ছাত্রলীগসিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (০২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের একপক্ষের নেতাকর্মীরা হাসপাতালটির জরুরি বিভাগের একটি কক্ষের কাচ ভাঙচুর করে।

সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘মদিনা মার্কেট এলাকায় সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে আহত কয়েকজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তখন কে কার আগে চিকিৎসা সেবা নেবে— এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় জরুরি বিভাগের একটি কক্ষের কাচ ভাঙচুর করে তারা।’

তিনি জানান, মদিনা মার্কেট এলাকায় ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের সুজেল তালুকদার ও পিযুষ গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তানভির, ইমন অপু দত্তসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হন। খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।