শিক্ষার্থীরা এসময় ‘জাফর স্যারের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সীমানা প্রাচীর চাই’, ‘মৌলবাদ নিপাত যাক’, ‘মৌলবাদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল (২৫) নামের এক তরুণ। এরপর জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।