সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (জানান, নাইজেরিয়ান নাগরিক এমেকা ওনিজিউয়াকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগে সিলেট থেকে প্রতারকচক্রের নাইজেরিয়ান এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মার্চ) হবিগঞ্জের মাধবপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- শাবি শিক্ষকের সঙ্গে প্রতারণা, নাইজেরিয়ান প্রতারক গ্রেফতার