দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে সে মারা যায়। সোমবার নাইমের নিজগ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। ’
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় নাইম আহমেদ তার বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাইম জয়কলস ইউনিয়নের শিবপুরের গ্রামের মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
সে ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।