সুনামগঞ্জে পাথর উত্তোলন করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জসুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা চলতি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে নদীর তীর ধসে মাটি চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, নদী থেকে বালি পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

তারা হলো জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রামের রহিমা বেগম ও ফেনিবিল গ্রামের আলেখা খাতুন।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতালে পাঠিয়েছে।