চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন খোয়াই নদীতে যুবকের ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়াও মরদেহটির মুখ সাদা কসটিপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি খোয়াই নদীতে ফেলে দিয়েছে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়ায় বাংলাদেশের না ভারতীয় সেটি এখনও বলা যাচ্ছে না।