মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শনিবার নির্বাচন কমিশন থেকে বাসায় ফেরার পথে আমার গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন ছাত্রদল নেতা রাজু। আমি বাসায় পৌছার পর আমার বাসা থেকে বের হয়ে গলির মুখে যাওয়া মাত্রই রাজুর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা সন্ত্রাসী,এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।’
তিনি আরও বলেন,‘হত্যাকারীদের যদি কোনও রাজনৈতিক পরিচয় থাকে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন- সিলেটে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে রাজু খুন!