পুলিশ জানায়, শনিবার দুপুরে জেলার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের আইয়ুব বিন সিদ্দিকের সঙ্গে বেশ কিছু দিন ধরে বাড়ির পার্শ্ববর্তী একটি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল একই গ্রামের শাহাব উদ্দিনের। এ নিয়ে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত মিনারাকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পর রাত সাড়ে ১২টার তার মৃত্যু হয়। নিহত মিনারা কাটখাল গ্রামের প্রবাসী আব্দুর রকিবের স্ত্রী।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।