স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জিটকা গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গ্রামের সুরুত আলীর সঙ্গে আবু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'