গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দেরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুজ্জামানের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় চান্দের হাট বিওপির আওতাধীন এলাকায় লাশ হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার রাতে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের গুলিতে তিনি আহত হন এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।

পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ, অনেকে আহত
ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ, অনেকে আহত
গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
ধর্ম নিয়ে টানাটানির জেরে হিমঘরে লাশ, আদালতের আদেশে ৮ দিন পর দাফন
ধর্ম নিয়ে টানাটানির জেরে হিমঘরে লাশ, আদালতের আদেশে ৮ দিন পর দাফন
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার