নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ, তিন ঘণ্টা পর লাশ উদ্ধার

হবিগঞ্জহবিগঞ্জ শহরের রামপুর এলাকায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ঐশি আক্তার (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শিশুটির লাশ উদ্ধার করে।
ঐশি বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জহিরুল ইসলমের মেয়ে। জহিরুল শহরের উত্তর শ্যামলী এলাকায় থাকেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, খোয়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঐশি। পরে অন্য শিশুরা তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার বিকালের দিকে ঐশিকে উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।