আইনজীবী হত্যা: গাড়িচালকের কাছ থেকে আরেকটি মোবাইল উদ্ধার

 

নারী আইনজীবী আবিদা সুলতানামৌলভীবাজারের বড়লেখায় খুন হওয়া নারী আইনজীবী আবিদা সুলতানার আরেকটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বরুণা মাদ্রাসা মসজিদের ইমামের গাড়িচালকের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি তানভীর আহমদ উপজেলার বরুণা মাদ্রাসা মসজিদের ইমামের গাড়িচালকের কাছে এক হাজার টাকায় আবিদার স্মার্ট ফোন বিক্রি করে। পরে ওই মসজিদের ইমাম থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি ফোন উদ্ধার করে নিয়ে আসেন।

পুলিশ ধারণা, তথ্য গোপন ও আলামত যাতে না পাওয়া যায় এজন্য হত্যার পর আবিদার ফোন নিয়ে আসে তানভীর। আবিদার মোবাইল ফোনের কল লিস্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশাবাদী।

প্রসঙ্গত, রবিবার (২৬ মে) রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাড়ি থেকে আবিদা সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর আবিদার বাবার বাড়ির ভাড়াটিয়া তানভীর পালিয়ে যায়।

সোমবার (২৭ মে) দুপুর দেড়টায় শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসার এলাকা থেকে মসজিদের ইমাম তানভীর আহমদকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: 
খুন হওয়া আইনজীবীর মোবাইল মিললো মসজিদের ইমামের ব্যাগে