নিহত মওদুদ আহমেদ রুবেল উপজেলার ধর্মঘর গ্রামের ফজলুর রহমানের ছেলে। রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ রুবেলসহ তিন জন উপজেলা পরিষদের গেটের সামনে দাঁড়ানো ছিল। এসময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দিলে তিন জনই গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রুবেলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও অপর দুই আহত শিপন মিয়া (৩৫) ও মানিক মিয়াকে (৩০) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।