বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিকপক্ষ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, শহরের হাছন নগরস্থ প্রিয়াঙ্গন মার্কেটের দোতলায় বিল্ডিং নির্মাণ কাজ চলছিল। ওই শ্রমিক লোহার রড নিয়ে যাওয়ার সময় হোঁচট খায়। এসময় রড পাশের ৩৩ কেবির বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মার্কেট কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।