ফুটবল খেলায় মাঠে দর্শক প্রবেশ নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলায় মাঠে প্রবেশ নি‌য়ে বাগবিতণ্ডার জেরে হামলায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ জুলািই) সন্ধ্যায় উপজেলা সদরের গরুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া (৩২) শরীফনগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শরীফনগর গ্রামের দুইপক্ষের মধ্যে শ‌নিবার বিকেলে ফুটবল খেলা হয়। খেলার শেষপর্যায়ে মাঠে দর্শক প্রবেশ করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় হামলায় সেলিম মিয়া আহত হন।‌ তাকে উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত বলে জানান।

আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।