হবিগঞ্জে মিষ্টি খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

হবিগঞ্জে মিষ্টি খেয়ে একই পরিবারের শিশুসহ ৮ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিষ্টি
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের আমিনুল হক বৃহস্পতিবার সকালে শহরের বেবীস্ট্যান্ড এলাকা থেকে বনফুল মিষ্টির দোকান থেকে এক কেজি মিষ্টি কিনেন। দুপুরে পরিবারের সদস্যরা ওই মিষ্টি খেয়ে বমি করতে থাকেন। পর্যায়ক্রমে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিরা গৃহকর্তা আমিনুল ইসলাম, তার তিন কন্যা রিতা (৫),কবিতা (৭),সালমা (৩০),ভাই নাজমুল হক (৩০),মনিরুল হক (৩৫) ও আবিদুল হককে (১৫) সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বজলুর রহমান জানান,প্রাথমিকভাবে মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে।
অসুস্থদের স্বজন মিজানুর রহমান জানান,মিষ্টি খাওয়ার পর থেকেই তারা বমি করতে থাকেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি।
এমএনইউ/এমএসএম