কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুরে নিখোঁজের ২ দিন পর পান্না বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পান্না বেগম কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত ৯ মার্চ বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পান্না বেগম।  অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পান্নার মৃত্যুর কোনও কারণ এখনও জানা যায়নি। মৃতদেহে কোনও আঘাতের চিহ্নও নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/