কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

আটকমৌলভীবাজাররে কমলগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর চারটার দিকে লংঘুরপুল এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সেলিম মিয়া (৩০), জসিম আহমদ (২৮) ও মন্তাজ মিয়া (২৭)। তাদের বাড়ি কমলগঞ্জ উপজলোর বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম বলেন, ডাকাতরা ভোর ৪টায় লংঘুরপুল এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের টিম সেখানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, তিনটি কার্তুজ, এক রাউন্ড গুলির খোসা, দুটি রামদা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

/এআর/